1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো অটোচালকের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৩৮৯ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশাচালক আহসান হাবিব (৪৫)। বুধবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটেছে। আহসান হাবিব শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, ভোরে নন্দীগ্রাম থেকে অটোরিকশা নিয়ে বগুড়ায় যাচ্ছিলেন আহসান হাবিব। পথে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে তিনি গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্বাস আলী বলেন, অজ্ঞাত ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক মারা গেছেন। অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০