1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৭০ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকা থেকে এমপি পদে নির্বাচন করতে আবুল কালাম আজাদ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মু. মুশফিকুর রহমানের নিকট ওই পদত্যাগ পত্র জমা দেন। জানা যায়, সোমবার দুপুর আড়াইটায় দলীয় নেতাকর্মী ও উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মু. মুশফিকুর রহমানের নিকট পদত্যাগ পত্র জমা দেন দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এর আগে দুপুর ১২টায় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তাদের নিকট থেকে বিদায় নেন তিনি। পরে কয়েকশত দলীয় নেতা-কর্মীদের নিয়ে হরতাল বিরোধী একটি বিশাল বিক্ষোভ মিছিল করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ উপজেলা সভাপতি আলহাজ¦ জয়নুল আবেদীনের মৃত্যুরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদটি শুণ্য হয়। ওই পদে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছিলেন। তিনি কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা গ্রুপের নির্বাহী পরিচালক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০