1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

বগুড়ায় চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৫৩ বার দেখা হয়েছে
  • মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ায় চোর সন্দেহে জয় ইসলাম (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার কাজী নুরইল গ্রামে এ ঘটনা ঘটে। জয় পাশের শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে ওই গ্রামের মৃত মকবুল মাস্টারের বাড়িতে প্রবেশ করেন জয়। টের পেয়ে তার দুই ছেলে মটু ও আশরাফুল জয়কে ধাওয়া করে। ভয়ে সে বাড়ির একটি কাঁঠাল গাছে উঠে আশ্রয় নেয়। ঢিল ছুঁড়ে জয়কে গাছ থেকে নামিয়ে মারধর শুরু করে। একপর্যায়ে তাদের চোর-চোর চিৎকারে গ্রামের লোকেরা এসে জয়কে গণপিটুনি দিয়ে হত্যা করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, জয় নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা দারের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০