1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নামাজ পড়তে যাওয়ার পথে মাইক্রো চাপায় মুসল্লির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৩৮ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে মাইক্রো বাস চাপায় এক মুসল্লির মৃত্যু হয়েছে।
নিহত নুরুল হক বাচ্চু (৫৯) উপজেলার চরজুবলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বানুর বাপেরগো বাড়ির মৃত আব্দুল লতিফের ছেলে।
সোমবার(২০ নভেম্বর) ভোর রাতের দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,ভোর রাতের দিকে ফজরের নামাজ পড়তে তসবিহ হাতে নিয়ে ঘর থেকে বের হন বাচ্চু। পরবর্তীতে উপজেলার চরজুবলী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ফাইভ স্টার ফিলিং স্টেশনের সামনে আসলে তাকে একটি অজ্ঞাত মাইক্রো বাস চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুত্বর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। পরে স্থানীয় লোকজন তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চরজব্বর থানার উপ-পরিদর্শক(এএসআই) আব্দুল ওয়ারেছ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভোর রাতের দিকে অজ্ঞাত কোনো গাড়ি ওই মুসল্লিকে চাপা দিয়ে চলে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার বিষয়টি পুলিশকে অবহিত করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০