1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নওগাঁয় প্রকাশ্যে বিএনপি নেতা কামালকে হেলমেট-মাস্ক পরে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩৫৫ বার দেখা হয়েছে
  • মিরু হাসান, স্টাফ রিপোর্টার

নওগাঁ শহরের ইয়াদালীর মোড় নামক স্থানে মুখোশধারী সন্ত্রাসীরা কামাল হোসেন নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে। শনিবার আনুমানিক রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন শহরের রজাকপুর এলাকার বাসিন্দা। তিনি নওগাঁ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন। এছাড়া তিনি নওগাঁ নজরুল একাডেমির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নওগাঁ জেলা কমিটির সদস্য ছিলেন বিলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাত ১০টার দিকে সড়কের পাশে কামাল মোটর সাইকেলে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় হঠাৎ করেই মুখোশধারী ও মাথায় হেলমেট পড়া ৫ থেকে ৭জন যুবক চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায়। দুর্বৃত্তরা কামালের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় কামাল হোসেনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। নওগাঁ সদর থানার ওসি ফায়সাল বিন আহসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। মৃতদেহের ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০