1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

লবণ বোঝাই ট্রাকে মিলল ৬৫ কেজি গাঁজা, আটক ১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩২২ বার দেখা হয়েছে
  • সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় লবণ বোঝাই ট্রাকে তল্লাশী চালিয়ে ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আবুল হোসেন (৪২) নামে একজনকে আটক করেছে র‍্যাব। শুক্রবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা বেলতলা মেসার্স সমবায় ড্রাইভার ফিলিং ষ্টেশন এর সামনে এ অভিযান চালানো হয়।
আটক আসামী নওগাঁর পত্নীতলা থানার পূর্ব পাটিচড়া এলাকার আফিজ উদ্দিনের ছেলে। শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে লবণ বোঝাই ট্রাক থেকে ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করা হয়। এসময় ২ টি মোবাইল, নগদ ২৩ হাজার ৬০০ টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার হওয়া আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০