1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ট্রাকে আগুন দেওয়ার ২৪ঘন্টার মধ্যে একজন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৮০ বার দেখা হয়েছে
  • সুলতান মাহমুদ,জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের সদর উপজেলায় পাথর বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেয় দুর্বৃত্তরা। এঘটনায় জয়পুরহাট থানায় মামলা দায়ের পরই রায়হান মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (১৭ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদরের হিচমী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রায়হান মণ্ডল সদরের হিচমী এলাকার মৃত আলাল মণ্ডলের ছেলে বলে জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে,দেশব্যাপী চলমান অবরোধের অংশ হিসেবে জয়পুরহাট-হিলি সড়কের পুরনাপৈলে পাথর বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার(১৬ নভেম্বর)ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার পুরানাপৈল সড়কে এ ঘটনা ঘটে। পরে জয়পুরহাট থানায়ে একটি মামলা হয়েছে। জানা গেছে,পঞ্চগড় থেকে পাথরবোঝাই ট্রাক নওগাঁ যাচ্ছিল। জেলার পুরানাপৈল রেললাইনের ক্রসিংয়ে পড়লে ট্রাকের গতি কমায় চালক। এ সময় ১২ থেকে ১৩ জন লোক এসে ট্রাকে ইটপাটকেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। তাৎক্ষণিক ট্রাকের চালক ও অন্য গাড়ির লোকজন এসে পাশের খাদ থেকে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বলেন,ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় জয়পুরহাট থানায় বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। ঘটনার ২৪ঘন্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় রায়হান মন্ডল নামে একজনকে জেলার সদরের হিচমী বাইবাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো.রফিকুল ইসলামসহ অন্য সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০