1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কোম্পানীগঞ্জে ডেঙ্গুতে তরুণের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৩৬৪ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম আনোয়ার হোসেন হৃদয় (২০) সে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নয়া মিয়া মেস্ত্রী বাড়ির মো.বাহার মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পদুয়া বাজার এলাকায় তার মৃত্যু হয়। নিহতের ফুফাতো ভাই চরফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিন উদ্দিন শামীম বলেন, সে পেশায় একজন মাটি কাটার এক্সেবেলেটর চালক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, হৃদয় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথমে বাড়িতে থেকেই চিকিৎসা নেন। বুধবার সকালে তাকে বসুরহাট প্রাইভেট হাসপাতালে আনা হয়। তার ডেঙ্গু পজিটিভ রিপোর্ট এলে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তার প্লাটিলেট ৪৫ হাজারের নিচে নেমে গেলে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে তার মৃত্যু হয়।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে এ প্রথম কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৫জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০