1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দাউদকান্দি হবে সারা দেশের মডেল উপজেলা: ডিসি মুশফিকুর রহমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৩৫৭ বার দেখা হয়েছে
  • দাউদকান্দি কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমান বলেছেন, দাউদকান্দি হবে সারা দেশের মডেল উপজেলা। তিনি আরও বলেন, এ উপজেলার সুখ্যাতি অতিপ্রাচীন। প্লাবন ভূমিতে মৎস চাষে এই উপজেলা সারা দেশের মডেল। দাউদকান্দি উপজেলাকে মাদকমুক্ত দেখতে চাই, তরুণরা খেলাধুলায় মনোনিবেশ করলে মাদক নির্মূল করা সহজ হবে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলার জনপ্রতিনিধি ও অন্যন্যা অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মো. মুশফিকুর রহমান। জেলা প্রশাসক স্থানীয় সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, এই উপজেলা শিক্ষার হারে অনেক এগিয়ে। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সাংবাদিকদের পজিটিভ ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, এই উপজেলা এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় গৃহহীনমুক্ত হয়েছে। অচিরেই আমরা এই উপজেলাকে সারা দেশের মডেল হিসেবে গড়তে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস। এর আগে, দাউদকান্দিতে প্রথম আগমন উপলক্ষ্যে ডিসিকে লালগালিচায় অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসককে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মহিনুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক পিপিএম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, রোজিনা আক্তার, জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা জেবু, নাছিম ইউসুফ রেইন, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের লোকমান হোসেন, গৌরীপুর ইউনিয়ন পরিষদের নোমান মিয়া সরকার, পৌর প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিবসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. জিয়াউর রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০