1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নওগাঁর বাইপাসে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩৪৭ বার দেখা হয়েছে
  • নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বাইপাস ব্রিজ সংলগ্ন বাইপাস রোডে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক মাদ্রাসা ছাত্র মেহেদী হাসান (২০) নিহত। ১৪ নভেম্বর বুধবার সন্ধ্যা ৫:০০ ঘটিকার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে জানা যায়, নওগাঁর কোমাইগাড়ি এলাকার লুৎফর রহমানের ছেলে মেহেদী হাসান (২০) মোটরসাইকেল নিয়ে বাড়ির পথে আসার সময় নওগাঁ থেকে ছেড়ে যাওয়া বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মেহেদী হাসান (২০) ঘটনাস্থলে মারা যায়।
ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকার আবু বক্কর বলেন, আমি হাঁটতে বেরিয়েছিলাম হঠাৎ দেখলাম ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। রাস্তায় কিছু দূর মোটরসাইকেল এবং চালককে ছেচরে নিয়ে যায়। ঘটনাস্থলেই চালক মারা যায়। প্রশাসনকে খবর দিলে তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত মেহেদী হাসান (২০) এর এক আত্মীয় বলেন, আমরা খবর পেয়েই ছুটে এসে দেখি রাস্তায় মেহেদীর লাশ পড়ে আছে। মেহেদী হাটহাজারী মাদ্রাসায় লেখাপড়া করতো আর এক বছর লেখাপড়া করলে দাওরা সম্পূর্ণ হবে। সে ছুটি কাটাতে এসেছিল আর তার বিয়ের ব্যাপারেও কথাবার্তা চলছে।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েই নওগাঁ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০