1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

সান্তাহারে রেলওয়ের টিকিট কাউন্টার থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৬৭ বার দেখা হয়েছে

 

  • মিরু হাসান,স্টাফ রিপোর্টার

বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের টিকিট কাউন্টার থেকে অজ্ঞাত (৭৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে রাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য নওগাঁ জেলা থেকে পিটিআইয়ের একটি দল কাজ করছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০