1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

তুচ্ছ ঘটনায় ৮৫ বছর বসয়ী বৃদ্ধার পা দ্বিখন্ডিত করল প্রতিবেশী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৩৪৬ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় তুচ্ছ ঘটনায় ৮৫ বছর বয়সী বৃদ্ধা নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে পা দ্বিখন্ড করে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তার পুরো পরিবারের ওপর নির্যাতন চালায় হামলাকারীরা।
এ ঘটনায় বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে ভুক্তভোগী আরমান হোসেন বাদী হয়ে সুধারাম থানায় মামলা দায়ের করেছেন। এর আগে,গত বুধবার সকাল ৮টার দিকে উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার এ ঘটনা ঘটে।
মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে,গত সোমবার ৬ নভেম্বর এলাকাবাসীর যৌথ উদ্যোগে একটি মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল চলাকালে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গোপীনাথপুরের আরমানের ছোট ভাই আরাফাতের সাথে প্রতিবেশী মাসুমের (৩৮) ঝগড়া হয়। একপর্যায়ে সেখানে আরাফাতকে অকথ্য ভাষায় গালমন্দ করে মারধর করতে উদ্যত হয় মাসুম। বিষয়টি গণ্যমান্য ব্যক্তিবর্গ জানালে মাসুম ও তার পরিবারের সদস্যরা আরো বেপরোয়া হয়ে উঠে। এ ধারাবাহিকতায় বুধবার সকালে মাসুম তার ভাই রিপন,ইসমাইল সহ ৪-৫জন সন্ত্রাসী নিয়ে লোহার রড,ধারালো ছেনী,এসএস পাইপ এবং দেশীয় অস্ত্র নিয়ে আরাফাতের বাড়িতে হামলা চালায়। পরবর্তীতে অশ্লীল ভাষায় গালমন্ড করে ভাংচুর চালায়। হামলার শিকার ব্যক্তিরা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক উল্যার পরিবারের সদস্য।
মামলায় আরো উল্লেখ করা হয়েছে, সেখানে আরাফাতের নানী বৃদ্ধা রাজিয়া বেগম (৮৫) হামলাকারীদের গালমন্দ করতে নিষেধ করলে মাসুম লোহার রড দিয়ে পিটিয়ে তার বাম পায়ের থাইয়ের হাঁড় ভেঙ্গে দ্বিখন্ডিত করে দেয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তার মেয়ে আকলিমা বেগমকে (৪৫) পিটিয়ে হাত ভেঙ্গে দেয় এবং তার স্বামী নুর আলমকে (৬০) বেধড়ক পিটিয়ে চোখের নিচে আঘাত করে। তাদের ছেলের বউ সুইটিকে মারধর করে শ্লীলতাহানির চেষ্টা করে। হামলাকারীরা তাদের ১ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও নগদ ৫ হাজার ৫শ’ আশি টাকা ছিনিয়ে নেয়।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্ত মাসুম মিয়ার মুঠোফোনে কল করা হলেও তার মোবাইলে সংযোগ পাওয়া যায় নি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন,এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। আহত বৃদ্ধা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০