1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বগুড়ায় চলন্ত অটোরিকশা থামিয়ে আগুন দিল দুর্বৃত্তরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৩১৪ বার দেখা হয়েছে
  • মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বিএনপি-জামায়াতের তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে বগুড়া শহরে সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বারপুর ঝোপগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) স্নিগ্ধ আখতার। অটোরিকশাচালক রফিকুল ইসলাম বলেন, ‘শহরের তিনমাথা থেকে মাটিডালী দিকে ফাঁকা গাড়ি নিয়ে যাচ্ছিলাম। ঝোপগাড়ী এলাকায় পৌঁছাতেই ১০-১৫ জন লোক এসে আমার গাড়ি থামায়। এরপর তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং একটি ককটেল নিক্ষেপ করে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ ও স্থানীয়রা এসে আগুন নেভায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) স্নিগ্ধ আখতার জানান, অটোরিকশায় অবরোধকারীরা আগুন দিয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০