1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৩৫৪ বার দেখা হয়েছে

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় মো. নূরে আরাফাত ফারদিন হাসান (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা-চন্ডিপুর নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত ফারদিন উপজেলার সুঘাট ইউনিয়নের গোয়ালজানি গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি স্থানীয় রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, স্থানীয় ছোনকা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন ফারদিন। পথে মহাসড়কের ছোনকা-চন্ডিপুর নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান ফারদিন।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় ট্রাকের চালক- হেলপার কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে ঘাতক ট্রাক চিহ্নিত করাসহ চালক- হেলপারকে গ্রেফতারে চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০