1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দাউদকান্দিতে অগ্নিসন্ত্রাসীদের ধরিয়ে দিতে আ.লীগ নেতার পুরস্কার ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩৭০ বার দেখা হয়েছে

দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লা জেলার দাউদকান্দিতে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসীদের কোনো জায়গা নেই,যেখানে তাদের দেখা যাবে সেখানেই প্রতিহত করতে হবে। দাউদকান্দিতে তারা কোনো হরতাল অবরোধ পালন করতে পারেনি,পারবেও না । দাউদকান্দি হরতালমুক্ত। দাউদকান্দিতে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসীদের ধরিয়ে দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে।
দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির প্রতিবাদে ও অবরোধ প্রত্যাহারের দাবিতে পৌরসভা বাজার এলাকায় বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার নির্দেশে সোমবার(৬ নভেম্বর) সন্ধ্যাপূর্বে পৌরসভা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহ-আলম মুন্সী, নাজমুল হক খোকন সরকার ও মো.আল-আমিন সরকারের নেতৃত্ব্যে পৌরসভা বাজার এলাকায় বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির প্রতিবাদে ও অবরোধ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিল শেষে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আহসান হাবীব চৌধুরী লিল মিয়া। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন- কুমিল্লা জেলা পরিষদের সদস্য জেবুন্নেসা জেবু, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌরসভা প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা হাসান,যুবলীগ নেতা কাউয়ুম হোসাইনসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০