1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পলাশবাড়ীতে যুবলীগের উদ্যোগে তরুন্যের জয়যাত্রা সমাবেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৩৭১ বার দেখা হয়েছে
  • আশরাফুল ইসলাম গাইবান্ধা

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এবং ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীতকরণের লক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ উপজেলা শাখার আয়োজনে তরুন্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর রবিবার বিকালে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাসেল মাহমুদ তাপসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু’র পরিচালনায় তারুনের জয়যাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তাব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান,জেলা আওয়ামীলীগের সদস্য উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল। এসময় উপজেলা ,ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।এ সমাবেশে সঞ্চালনা করেন যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক। বক্তারা, বিএনপি জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। এবং অপশক্তির যেকোন ষড়যন্ত্র দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ কে সাথে নিয়ে মোকাবেলা করার অঙ্গিকার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০