1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নোয়াখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩৫৯ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু হয়েছে।
নিহত মো.রায়হান হোসেন(২৩) উপজেলার দাদপুর ইউনিয়নের বারাহীপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি মোটরসাইকেল চালক ছিলেন। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার কালাদরপ ইউনিয়নের সোনাপুর টু রামগতি সড়কের নুরু পাটোয়ারী হাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা বাদশা চৌধুরী জানায়,নুরু পাটোয়ারী হাট থেকে সোনাপুরের উদ্দেশে রায়হান মোটরসাইকেল নিয়ে বের হন। যাত্রা পথে মোটরসাইকেলটি একটু সামনে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রায়হান গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন,মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণের মৃত্যু হয়েছে। মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা আছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০