1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় নানা আয়োজনে ৫২ তম সমবায় দিবস উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩৫৭ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

” সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে এবং আলোচনা সভার মাধ্যমে কুমিল্লায় ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকালে বীরচন্দ্র নগর মিলনায়তনে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা – ৬ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল, কেটিসিসিএ লিমিটেড এর চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক জোনায়েদ সিকদার তপু, সমবায় ব্যাংকের চেয়ারম্যান এডভোকেট নাজমুস সাদাত। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমবায় অফিসার আল আমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনে থোরাই, অতিরিক্ত জেলা প্রশাসক মোশাররফ হোসেন সহ সমবায়ের কর্মকর্তাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার। অনুষ্ঠানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৬টি সমবায়ী প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০