1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বাঁশের সাঁকোতে মিলল সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩৪৯ বার দেখা হয়েছে

নোয়াখালী প্রতিনিধি≅

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে পুলিশ এক সৌদি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে।
নিহত আবুল কালাম (৫৫) উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিরালীপুর গ্রামের মৃত আমিন উল্লার ছেলে। শনিবার (৪ নভেম্বর) দুপুরের দিকে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিরালীপুর গ্রামের খালের ওপর থাকা একটি বাঁশের সাঁকো থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, নিহত আবুল কালাম সৌদি আরব প্রবাসী ছিলেন। গত ৪-৫ মাস আগে প্রবাস থেকে দেশে ফিরেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর সাথে সংসার করাকালে আবুল কালাম বিদেশ থেকে টাকা পয়সা দ্বিতীয় স্ত্রীর কাছে পাঠান। বিদেশ থেকে আসার পর টাকা পয়সার হিসেব নিয়ে দ্বিতীয় স্ত্রীর সাথে তার ঝগড়াঝাঁটি হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে,স্ত্রীর সাথে টাকা নিয়ে মনোমালিন্যের জের ধরে শনিবার ভোর রাতের দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খালের ওপর থাকা বাঁশের সাঁকোতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে ভোর বেলা স্থানীয় লোকজন বাঁশের সাঁকোতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তার পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০