1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুন্সীগঞ্জে খালে ভাসমান নৌকা থেকে লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩৮৫ বার দেখা হয়েছে

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খালে ভাসমান একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে নাম না জানা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার(৩ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গুদারাঘাট এলাকার ডহুরী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।এসময় ওই নৌকা থেকে গুরুতর আহত এক যুবককে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত যুবকের নাম হুমায়ুন। তিনি লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুর বাড়ি এলাকার তাজুল আলীর ছেলে।

হুমায়ুনের মা মরিয়ম জানান, হুমায়ুন তার আগের ঘরের একমাত্র সন্তান।হুমায়ুন পেশায় রাজমিস্ত্রির সহকারী।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে ফেগুনাসার গুদারাঘাট এলাকার ডহুরী খালে ভাসমান একটি ইঞ্জিন চালিত নৌকায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।নিহত ব্যক্তির হাটুর কাছে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।এছাড়া, ওই নৌকা থেকে হুমায়ুন নামে এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হুমায়ুনের মা মরিয়ম জানান, অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তার ছেলেকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মুজাহিদুল ইসলাম জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।আহতকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০