1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বগুড়ায় পরীক্ষা দিয়ে বের হয়েই গ্রেফতার হলেন মহিলা দলের সাধারণ সম্পাদক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩৬৫ বার দেখা হয়েছে
  • মিরু হাসান,স্টাফ রিপোর্টার

পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বের হয়েই গ্রেফতার হলেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার। শুক্রবার (৩ নভেম্বর) বিকেল তিনটার দিকে শহরের সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। নাজমা আকতার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষের পরীক্ষার্থী। তিনি বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাসিন্দা।
র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,নাজমা আক্তার বগুড়া সদরের বাঘোপাড়ায় একটি কাভার্ডভ্যান ও একটি ট্রলিতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ মামলার আসামি। ১ ও ২ নভেম্বর তার বিরুদ্ধে সদর থানায় দুটি মামলা করা হয়েছে। গ্রেফতার নাজমাকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা মনির হোসেন।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন,রাজনৈতিকভাবে হয়রানির জন্য মিথ্যা মামলা দিয়ে নাজমাকে গ্রেফতার করা হয়েছে। পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর কাউকে গ্রেফতার করা প্রহসনের শামিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০