1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ডেঙ্গু আক্রান্তে ফরিদপুরে আরো তিন জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩৬১ বার দেখা হয়েছে
  • ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১১৯। শুক্রবার দুপুরে হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসাধীন দুই পুরুষ ও এক নারী মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৫৩ জন রোগী।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ইরানী (৫৫), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কামারদা গ্রামের নূর মোহাম্মদ (৯০), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সোহেল শেখ (৩২)।

এদিকে ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৯৬ জন, চিকিৎসাধীন রয়েছেন ৪৭৩ জন। সিভিল সার্জন জানান, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ১৬৬ জন। এর মধ্যে ২০ হাজার ৫৭৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ১১৯ জন। তারা ফরিদপুর, রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানান সিভিল সার্জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০