1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

দেবীদ্বারে জেলা উ: আ’লীগর  অবরোধ বিরোধী মটরসাইকেল শোডাউন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৮৮ বার দেখা হয়েছে
  • দেবিদ্বার কুমিল্লা প্রতিনিধি

সারা দেশে বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে নৈরাজ্যের বিরুদ্ধে বিশাল মটরসাইকেল শোডাউন করেছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবিদ্বার আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর আলহাজ্ব রোশন আলী মাস্টার। বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কে এ শোডাউন করেন। পরে ওই মটরসাইকেল শোডাউনটি দেবিদ্বার উপজেলার কয়েকটি সড়কে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে এক সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিউদ্দীন সফির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টার ছাড়াও অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ভিপি এটিএম মেহেদী হাসান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোছলে উদ্দিন মানিক, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ ও তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০