1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নরসিংদীতে নাশকতার মামলায় বিএনপি,জামায়াত ও ছাত্র শিবিরের ৩৫ জন নেতা-কর্মীক গ্রেপ্তার।

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৭৯ বার দেখা হয়েছে
  • নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে নাশকতার মামলায় মনোহরদী পৌর বিএনপির সভাপতিসহ বিএনপি,জামায়াত ও ছাত্র শিবিরের ৩৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় নরসিংদীর বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন। গ্রেপ্তারকৃতরা হলেন,নরসিংদী সদর উপজেলার জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলাম (২২), সদস্য শিহাব উদ্দিন (১৯), মোহাম্মদ নাঈম হাসান (১৯), আবু সুফিয়ান (১৯), আব্দুল্লাহ সরকার (১৯), মোহাম্মদ তানভীর হোসেন (১৯), মনোহরদী পৌর বিএনপির সভাপতি নাগারসি বকুল (৫৫), মাধবদী থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক (৪৩), শিবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইলিয়াস হোসেন আপেল (৪৫) ও পলাশ থানা জামায়াতে ইসলামীর রোকন বেলাল হোসেন (৫০)। এছাড়াও আরো ২৫ জন নেতা-কর্মীসহ মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গত ২৪ ঘন্টায় নরসিংদী মডেল থানা, মাধবদী থানা, মনোহরদী, পলাশ ও রায়পুরা থানার বিভিন্ন স্থানে অভিযান চালায় থানার বেশ কয়েকটি পুলিশের দল। অভিযানে বিভিন্ন থানায় হওয়া নাশকতার মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত বিএনপি, জামায়াত ও ছাত্র শিবিরের ৩৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন বলেন,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ইউনিট কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনী প্রক্রিয়ায় পর্যায়ক্রমে আদালতে পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০