1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

মেঘনা নদীতে ইলিশ ধরায় ১৪ জেলে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩৫৬ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৪ জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এ সময় দুই হাজার মিটার জাল ও দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। গ্রেফতারকৃত জেলেরা বরিশাল জেলার ভোলা ও মনপুরা এলাকার বাসিন্দা। সোমবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রেফতার জেলেদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোর রাতের দিকে উপজেলার কাজীর বাজার ঘাট ও পাইতান ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করে নৌ-পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায় নৌ-পুলিশ। অভিযানে উপজেলার কাজীর বাজার ঘাট ও পাইতান ঘাট এলাকা থেকে দুটি ট্রলার ও ২ হাজার মিটার জালসহ ১৪ জেলেকে আটক করা হয়। হাতিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বলেন, আটক জেলেদের নৌ-পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে থানায় সোপর্দ করে। এ ঘটনায় জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালের দিকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০