1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নোয়াখালীতে ২৭ জেলেকে অর্থদন্ড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩৫৮ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ করায় ২৭ জেলে আটক করেছে নৌ-পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে ১লক্ষ ৩৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
দন্ডপ্রাপ্ত জেলেরা ভোলার লাল মোহন এবং চরফ্যাশনের বাসিন্দা। রোববার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী ও উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ার যৌথ ভাবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে উপজেলার নিঝুমদ্বীপের দক্ষিণে তিন চর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী ও নিঝুমদ্বীপ নৌ-পুলিশের সদস্যরা তাদের আটক করে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার লাকী বলেন,ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ২৭ জেলে আটক করা হয়। এ সময় ২ হাজার মিটার কারেন্ট জাল, ২শ’ কেজি মাছ ও ২টি মাছ ধরার ট্রলারসহ ২৭ জেলেকে উপজেলা মৎস্য কর্মকর্তার সহযোগিতায় আটক করে নৌ-পুলিশ।
তিনি আরো বলেন, প্রত্যেক জেলেকে মৎস্য সংরক্ষণ আইনে ৫হাজার টাকা করে মোট ১ লক্ষ ৩৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। দুই জেলে নাবালক হওয়ায় তাদের দন্ড দেয়া হয়নি। জাল গুলো স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় পাঁচটি এতিম খানায় বিলিয়ে দেওয়া হয়েছে। ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞার সময় শেষ হলে জাল গুলো দিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০