1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

ডেমরায় বাসে আগুন: ভেতরে ঘুমন্ত হেলপারের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৪০২ বার দেখা হয়েছে
  • দেশের ঘটনা ডেস্ক:

রাজধানীর ডেমরার দেইলা এলাকায় দাড়িয়ে থাকা অসিম পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা চালকের সহকারীর মৃত্যু হয়েছে।
রোববার (২৯) অক্টোবর ভোরে বিষয়টি নিশ্চিত করেন ডেমরা থানার অফিসার ইনচার্জ( ওসি) জহিরুল ইসলাম।

এছাড়াও আরেক বাসে থাকা হেলপার দগ্ধ হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় এ ঘটনা ঘটেছে। নিহত হেলপারের নাম নাঈম(২২) আহত হেলপারের নাম রবিউল (২২)। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা আশরাফুল হালিম বলেন-আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। পরে মারা যাওয়া নাঈমের লাশ বাসের মধ্যে থেকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০