1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফকিরহাটে দুইদিন ব্যাপি বঙ্গবন্ধু জাতীয় ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৩৯৫ বার দেখা হয়েছে
  • বাগেরহাট প্রতিনিধি :

বাংলাদেশে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে জাতীয় প্রতিযোগিতার আয়োজন করেছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা। দুইদিন ব্যাপি বঙ্গবন্ধু ১২তম নারী ও ১৬তম পুরুষ জাতীয় ক্লাব ভারোত্তোলন প্রতিযোগিতায় ১৬টি জেলার ৭০জন খেলোয়ার অংশগ্রহন করছে। ফকিরহাট উপজেলা অডিটোরিয়ামে শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে শুরু করে এ প্রতিযোগিতা রোববার (২৯ অক্টোবর) বিকেল পর্যন্ত চলবে। উপজেলার সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আনিচুর রহমান বিপ্লব জানান, প্রতিযোগিতায় দেশের ১৬টি জেলার ১৬টি ভারোত্তোলন ক্লাবের মোট ৭০জন খেলোয়ার অংশগ্রহন করছে। প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহ-সভাপতি উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব:)। এতে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সদস্য বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানসহ অন্যান্যরা। ভারোত্তোলন প্রতিযোগিতা দেখতে বিভিন্ন অঞ্চল থেকে ক্রীড়ামোদী মানুষ সহ অসংখ্য দর্শকদের উপস্থিতি ঘটে। এই প্রতিযোগিতার আয়োজন করেন ফকিরহাটের সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্র।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০