1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

বিএনপির সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত: আহত ৪১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৪০৫ বার দেখা হয়েছে
  • দেশের ঘটনা ডেস্ক :

রাজধানীর দৈনিক বাংলা মোড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার বিকেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে দৈনিক বাংলা মোড়ে পুলিশের সংঘর্ষ চলাকালে বিএনপি নেতাকর্মীদের ছোড়া একটি ইট নিহত পুলিশ কনস্টেবলের মুখে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। ধারনা করা হচ্ছে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। তবে নিহত কনস্টেবলের নাম এখনি জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি। তিনি জানান, সংঘর্ষে একজন পুলিশ সদস্য মারা গেছেন, তার নাম এখনো জানা যায়নি। এদিকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আরও ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। আহত পুলিশ সদস্যদের কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০