1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

আগামীকাল সারা দেশে সকাল- সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৭০৪ বার দেখা হয়েছে
  • দেশের ঘটনা ডেস্ক:

আগামীকাল রোববার সারা দেশে সকাল- সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। শনিবার ২৮ অক্টোবর বিকেলে দলটির মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হরতালের ডাক দেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে মহাসমাবেশ শুরু হয় দুপুর ১২টা ৪০ মিনিটে। তবে দুপুর ১ টায় কাকরাইলে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রথম সংঘর্ষ শুরু হয়। পরে এর আতন্ক ছড়িয়ে পড়ে নাইটিঙ্গেল মোড়সহ আশে-পাশের এলাকায়। এ অবস্থায় নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের বক্তব্য স্থগিত করা হয়। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষের প্রতিবাদে হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে শনিবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সামনে মহাসমাবেশের আয়োজন করেন দলটি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির স্থানী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন ।
অপর দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে বিএনপি- জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে’শান্তি ও উন্নয়ন’সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামীলীগ। এ সমাবেশের আয়োজন করেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০