1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ঢাকার প্রবেশমুখে পুলিশের তল্লাশি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৩৭৩ বার দেখা হয়েছে
  • মিরু হাসান, স্টাফ রিপোর্টার

২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগ-বিএনপি’র মহা সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখ সাভারের আমিনবাজারে চলছে পুলিশের কঠোর তল্লাশি। যাত্রীবাহী বাসে উঠে পরিচয়পত্র ও মোবাইল তল্লাশির পরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ঢাকায়।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৮ টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে এই চেকপোস্ট ও তল্লাশী কার্যক্রম শুরু করা হয়।সকাল ১০টা থেকে চেকপোস্টে আরও কঠোরভাবে তল্লাশি করতে দেখা গেছে। এতে সড়কে যানবাহনের ধীরগতি লক্ষ্য করা গেছে।
দেখা গেছে, প্রতিটি বাস থামিয়ে ভেতরে যাত্রীদের পরিচয়পত্র, মোবাইল ও ব্যাগ তল্লাশি করা হচ্ছে। এছাড়া মাইক্রোবাস, মোটরসাইকেল, প্রাইভেটকার ও ট্রাকেও তল্লাশি চালানো হচ্ছে।মোটরসাইকেল দাড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। সন্দেহজনক কিছু না পেলে ছেড়ে দেওয়া হচ্ছে।এখন পর্যন্ত কাউকে আটক করা খবর পাওয়া যায়নি। এছাড়া সাভারের বিরুলিয়া ও আশুলিয়া বাজার এলাকায় চেকপোস্ট চলমান রয়েছে। চেকপোষ্টে থাকা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, আগামীকাল রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ রয়েছে, কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোন নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করতেই আমাদের এই চেকপোস্ট কার্যক্রম চলছে। সাধারণ মানুষের সার্থেই নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০