1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

আলোচিত ডাক্তার জহিরুল হক হত্যার চার আসামী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৩৯১ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর রেইসকোর্সে নিজ বাসায় হামলার শিকার হওয়া শিশুরোগ বিশেষজ্ঞ ডা. জহিরুল হক হত্যা মামলার মূল আসামী মোঃ সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া (পাপ্পু) সহ চার আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, আসামী সালাউদ্দিন মোর্শেদ ভূঁইয়া ওরফে পাপ্পু (৫০),তার স্ত্রী রোকসানা আলম সুমি (৪০), তাদের দুই ছেলে আরহাম আজিজ (১৯) ও আহনাফ আজিজ (১৪)।
বৃহস্পতিবার (২৬শে অক্টোবর) জেলা গোয়েন্দা পুলিশের অফিসা ইনচার্জ (ওসি) রাজেশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
রাজেশ বড়ুয়া বলেন, আমরা অভিযোগ পাওয়া মাত্রই আমাদের গোয়েন্দা পুলিশের একটি চৌকস দলকে ঘটনার তদন্ত করতে পাঠাই। পরবর্তীতে, গত (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১ টায় আসামীদেরকে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এক্সেস রোডস্থ হাজীপাড়া থেকে গ্রেফতার করতে সক্ষম হই।
প্রসঙ্গত, গত শনিবার (২১) অক্টোবর দুপুরে কুমিল্লা নগরীর রেইসকোর্সে শাপলা টাওয়ারে ডা. জহিরুল হকের ওপর পরিকল্পিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। সোমবার সকাল সাড়ে ছয়টায় ঢাকায় ইউনাইটেড হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় সালাউদ্দিন মোর্শেদ পাপ্পু কে মূল আসামী করে পাঁচজনের নামে কোতোয়ালি মডেল থানায় তার স্ত্রী ফারহান আফরিন হিমি বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনার দিনই মামলার প্রদান আসামি পাপ্পু কে গ্রেফতার করেন কোতয়ালি থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০