1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নারীকে শ্লীলতাহানি করার ঘটনায় বখাটে যুবককে ৬ মাসের কারাদন্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৪১৭ বার দেখা হয়েছে
  • মল্লিক জামাল:

বরগুনার তালতলীতে এক নারীকে শ্লীলতাহানি করার ঘটনায় মো.জাকির হোসেন (৪০) নামের এক বখাটে যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ কারাদন্ড দেন। জাকির হোসেন উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকার আবুল ফকিরের ছেলে। জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের সকিনা এলাকার এক নারীকে বিভিন্ন সময়ে অনৈতিকভাবে কুপ্রস্তাব দিয়ে আসছেন বখাটে জাকির হোসেন। এতে রাজি না হলে বুধবার ভোরের দিকে ঐ নারীর বাড়িতে গিয়ে একা পেয়ে শ্লীলতাহানী ঘটায়। নারীর চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে জাকির পালিয়ে যায়। এতেও বখাটে জাকির ক্ষান্ত না হয়ে দুপুরে আবারও ঐ নারীর বাড়িতে গিয়ে শ্লীলতাহানী করলে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় জাকির তার দোষ স্বীকার করে। আসামি নিজের দোষ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডিত করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা বলেন, আসামী তার দোষ স্বীকার করেছে। এছাড়াও স্থানীয়ভাবে প্রামানিত হওয়ায় তাকে ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। এ রকম ঘটনা যদি ভবিষ্যতে আর কেউ ঘটানোর চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০