1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৪১৫ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে প্রাইভেটকারের ধাক্কায় ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন,মোটরসাইকেল চালক মো. রাব্বি হোসেন (২৭) ও পথচারী মো.মিলন (৩৫)।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার গ্লোব কোম্পানীর সামনের সড়কে ও সদর উপজেলার হোয়াইটল মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
রাব্বি নোয়াখালী পৌরসভার গোফাই এলাকার মো.বিল্লাল হোসেনের ছেলে এবং মিলন বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের চাঁন মিয়া হাজী বাড়ির আবু তাহেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী পৌরসভার হোয়াইটল মার্কেটের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয় রাব্বি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০শষ্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে,একই দিন সন্ধ্যা ৭টার দিকে বেগমগঞ্জ উপজেলার গ্লোব কোম্পানীর সামনে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন পথচারী মিলন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ২৫০শষ্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, দুর্ঘটনার বিষয় গুলো বেশি হাইওয়ে পুলিশ দেখে। এ জন্য অনেক সময় আমাদের জানানো হয়না। বেগমগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০