1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বগুড়ায় নারী আনসার সদস্যের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৩৫৪ বার দেখা হয়েছে
  • মিরু হাসান,স্টাফ রিপোর্টার

বগুড়ার শিবগঞ্জে পূজা মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত আশা দেবী মোহন্ত (৩২) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৩ অক্টোবর) রাত ১২টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার বানাইল এলাকার নিজ ঘরের খাটের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনেরা। তিনি পোশাক পরিবর্তনের জন্য মণ্ডপের পাশে বাড়িতে গিয়েছিলেন। আশা দেবী বানাইল এলাকার ভজন কুমার মোহন্তের স্ত্রী। ভজন কুমার নিজ এলাকায় মুদি দোকানের ব্যবসা করতেন। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে আনসার সদস্যের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।
স্বজনদের বরাতে ওসি জানান, আনসার সদস্য আশা দেবী মোহন্তের পাড়ার পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। রাত ১১টার দিকে মণ্ডপ থেকে তিনি কাপড় পরিবর্তন করতে বাড়িতে যান। ওই সময় মণ্ডপে তার শাশুড়ি, জা ছিলেন। ১২টার দিকে তার শাশুড়ি বাড়ি ফিরে দরজা বন্ধ দেখতে পান। পরে পিছনের দরজা খুলে ভেতরে গিয়ে দেখেন আশা দেবী খাটের ওপর পড়ে আছেন। পরে তাদের কাছে খবর পেয়ে স্বামী ভজন কুমার এসে আশাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আব্দুর রউফ বলেন, আশা দেবীর শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। শুধু গলায় একটা ফাঁসের দাগ পাওয়া গেছে। ঘরের কোনো কিছু খোয়াও যায়নি। হত্যার কোনো কারণ এখনও বোঝা যাচ্ছে না। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। আমরা মরদেহ উদ্ধার করে সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।
নিহতের স্বামী ভজন কুমার বলেন, রাতে আমি দোকানে ছিলাম। আমার মা ও ভাইয়ের স্ত্রী মণ্ডপে ছিল। বাড়ি থেকে খবর পেয়ে ছুটে গিয়ে দেখি আশা খাটের ওপর পড়ে আছে। কেন বা কারা তাকে হত্যা করলো আমি কিছুই বুঝতে পারছি না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০