1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ব্রাহ্মণপাড়াতে পুকুরে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩৫২ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে মোঃ ইব্রাহীম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার(২৩অক্টোবর) জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইব্রাহীম একই উপজেলার চান্দলা গ্রামের প্রবাসী মোঃ আল আমিনের একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার মায়ের সঙ্গে নানার বাড়ি বেড়াতে এসেছিলো। ঘটনার দিন সকালে বাড়ির আঙ্গিনায় খেলাধুলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার মা ও বাড়ির লোকজন। কোথাও না পেয়ে বাড়ির পুকুরের পানিতে ইব্রাহীমকে ভাসতে দেখেন তাঁরা।পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০