1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বন্ধুর বিয়ের শেরওয়ানি ফেরত দিতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন লতিফ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৪১৮ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে বন্ধুর ভাড়ায় আনা বিয়ের শেরওয়ানি ফেরত দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল লতিফ (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে মুরাদনগর উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লতিফ উপজেলার ভুবনঘর গ্রামের প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে। সে মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র। আহতরা হলেন,মুরাদনগর সদরের হাবিব মিয়ার ছেলে মোটরসাইকেল আরোহী হাসিব (২০) ও চৌধুরী কান্দি গ্রামের রিপন মিয়ার ছেলে পথচারী প্রবাস ফেরত যুবক সজীব মিয়া (২২)। স্থানীয়রা জানান, নিহত লতিফ একই এলাকার তার বন্ধু হাসিবের ভাড়া করে আনা বিয়ের শেরওয়ানি ফেরত দিতে মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জ বাজারে যাচ্ছিল। সেখান থেকে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিমাইকান্দি এলাকায় রাস্তা পার হওয়ার সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া প্রবাসী সজীব মিয়াকে পেছন থেকে ধাক্কা মেরে মোটরসাইকেলসহ তিনজন রাস্তার পাশে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল আরোহী লতিফ ও পথচারী সজীব মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কুমিল্লা যাওয়ার পথে লতিফ মৃত্যুবরণ করেন। অপরদিকে আহত পথচারী সজীব এর শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নতি চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০