1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে- স্থানীয় সরকারমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৩৪৫ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

তত্ত্বাবধায়ক সরকারের দাবি সামনে এনে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে বিএনপি ক্ষমতা যেতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন,সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে। অথচ এমন দাবি বিএনপি এক সময় মানতে চায়নি; যা পরে বাধ্য হয়েছিল মানতে। শনিবার বিকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রামে নিজ বাসভবনে উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তাজুল ইসলাম বলেন,বাংলাদেশকে এক সময় অবজ্ঞা, অবহেলা ও অসম্মানের চোখে দেখা হতো। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর দেশকে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। মেট্রোরেল,পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবে রূপ নিচ্ছে। এতে জনগণের জীবনযাত্রার মান উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু বিএনপির এসব উন্নয়ন প্রকল্প ভালো লাগে না। কারণ তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়।”গত পাঁচ বছরে নিজ আসনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী বলেন,এ অঞ্চলে আওয়ামী লীগ সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে তা আগে কখনোই হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০