1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বাংলাদেশের সেরা সাংসদ সদস্য হিসেবে স্বীকৃতি পেলেন কুমিল্লা- ৬ আসনের এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৭০৪ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশের সেরা সাংসদ হিসেবে স্বীকৃতি পেলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।আন্তর্জাতিক খ্যাতি অর্জনকারী গবেষণাধর্মী সংস্থা সোসাইটি ফর এনলাইটং নেশন (সফেন) প্রতি পাঁচ বছর পর পর জাতীয় নির্বাচনের পূর্বে সারা দেশ থেকে বাছাই করে একজন সেরা সাংসদের নাম প্রকাশ করেন। জানা যায় যে, নিজস্ব জরিপ ও তথ্যের ভিত্তিতে তারা নাম প্রকাশ করেন।প্রায় দুইশত পর্যবেক্ষক দেশের ৩০০ আসনে জরিপ করে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিককে মনোনীত করেন।এবছর এমপি বাহারকে মনোনীত করার মূল কারণ হচ্ছে নির্বাচনী এলাকার সকল স্তরের মানুষই তার উন্নয়নমূলক কর্মকান্ডে সন্তুষ্টি প্রকাশ করেছে। যে দশটি ক্যাটাগরিতে সেরা সাংসদের নাম প্রকাশ করা হয় এমপি বাহারের ক্ষেত্রে সবগুলো ক্যাটাগরির সঠিকতা যাচাই করা হয়েছে।

এ প্রসঙ্গে অধ্যাপক ড. এম অহিদুজ্জামান বলেন, এমপি বাহার কুমিল্লায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন। তিনি বরাবরই অনেকটা স্ট্রেটফরওয়ার্ড মানুষ, অন্যায়ের কাছে মাথা নত করার লোক নন। তাকে দলমত নির্বিশেষে সবাই ভোট দেয়।তিনি এমন লোক যার কাছে কেউ খালি হাতে ফিরে না। এমন জনপ্রতিনিধি সেরা নির্বাচিত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।

রাজনৈতিক বিশ্লেষক ড.জিয়া উদ্দিন বলেন, এমপি বাহার নিজস্ব যোগ্যতায় সেরা হয়েছেন।ওনার নির্বাচনী এলাকার নেতাকর্মীদের কাউকে বেকার রাখেন নি।একজন নেতা যখন সবাইকে সমান চোখে দেখেন তখন তিনি মহান হিসেবে বিবেচিত হয়। আমি মনে করি, কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে এমপি বাহার নিঃসন্দেহে সবচেয়ে জনপ্রিয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০