1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

হোমনায় ড্রেজারে মাটি কাটায় ইউপি সদস্যকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৩৯ বার দেখা হয়েছে
  • আইয়ুব আলী,হোমনা

কুমিল্লার হোমনায় ইউএনও’র দেওয়া পূর্বের সতর্কাদেশ অমান্য করে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটায় এক ইউপি সদস্যকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও’র দেওয়া পূর্বের সতর্কাদেশ অমান্য করে পুনরায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাটি কাটায় উপজেলার আসাদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের (উত্তর ঘনিয়ারচর গ্রাম) ইউপি সদস্য মো.নূরুজ্জামানকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা দেওয়া হয়।
এছাড়া ড্রেজিংয়ে ব্যবহৃত দুই শ’ ফুট পিভিসি পাইপ ধ্বংস করে ড্রেজারটি তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশানার (ভূমি) ইউছুফ হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন। এসময় সঙ্গীয় পুলিশসহ উপস্থিত ছিলেন হোমনা থানার এসআই প্রতুল দাস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান বলেন, ইউএনও মহোদয়ের দেওয়া পূর্বের সতর্ক আদেশ অমান্য করে ও যথাযথ প্রক্রিয়া না মেনে ইউপি সদস্য মো. নূরুজ্জামান ওই এলাকার একটি পতিত জমি থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে অন্যত্র বিক্রি করছিলেন। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও ড্রেজিংয়ে ব্যবহৃত দুইশ ফুট পাইপ ধ্বংস করে ড্রেজারটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০