1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে সাজা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৫৯ বার দেখা হয়েছে
  • ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে ১২ দিন করে সাজা প্রদান করা হয়েছে। সেই সাথে আনুমানিক ৫০০০ মিটার কারেন্ট জাল ও ৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরবর্তীতে জাল গুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং ইলিশ মাছ গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ (১) ধারা মোতাবেক এই সাজা দেন।
উক্ত অভিযান সঙ্গী হিসেবে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা মৎস কর্মকর্তা এস.এম জাহাঙ্গীর কবির ও সদরপুর থানা পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধির জন্য ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজননক্ষেত্রে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, নিয়মিত আমাদের অভিযান অব্যহত রয়েছে। এই অভিযান আগামী ২ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০