1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গ্রাম্য সালিশকে কেন্দ্র দাউদকান্দিতে একজনকে হত্যার অভিযোগ!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৪৭৮ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

গ্রাম্য শালিসের ঘটনাকে কেন্দ্র করে হাবিব ফকির(৪৪) নামের একজনকে হত্যার অভিযোগ ওঠেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার(১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় দাউদকান্দি পৌরসভার নাগেরকান্দি গ্রামে।
বুধবার রাত সাড়ে আটার দিকে এক নারীর গোসলের ভিডিও করার কারণে স্থানীয়রা এ নিয়ে একটি সালিশ বসান।
নিহতের স্বজন ও প্রতিবেশী ইউনুস ফকির জানান, নয়ন নামের একটি ছেলে একজন নারীর গোসলের ভিডিও ধারন করে। এ নিয়ে একটি সালিশ বসে। সালিশের এক পর্যায়ে হাবিব ফকিরের সঙ্গে স্থানীয় কিছু যুবক ও লোকজনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে, এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন হাবিবর ওপর হামলে পড়ে।
পরে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্বজনরা সঙ্গে সঙ্গে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে(হাবিব) মৃত ঘোষণা করেন। হাবিব ফকির পৌরসভার ৯ নং ওয়ার্ডের নাগেরকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল আউয়াল ফকিরের ছেলে।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাম্মেল হকসহ মডেল থানার একটি টিম। ওসি মোজাম্মেল হক জানান, ” আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি, লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ভিকটিম মামলা দায়ের করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০