1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মুরাদনগরে সড়ক দূর্ঘটনায় মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৮০ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর এলাকায় অটোরিক্সার ধাক্কায় সামিয়া আক্তার(৮) নামের এক মাদ্রাসা ছাত্রী মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার মুরাদনগর-হোমনা সড়কের সাবেক এমপি কায়কোবাদের বাড়ির সামনে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত সামিয়া আক্তার ফরিদপুরের ইলিয়াছ হোসেনেরে মেয়ে। সে ছোট কাল থেকে মুরাদনগর উপজেলার কাজিয়াতল নানার বাড়ী ও মুরাদনগর সদরের হাসেম মিয়ার ছেলে খালু ফারুক মিয়ার বাড়ীতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রতিদিনের মতো বিশুদ্ধ পানি আনতে মুরাদনগর উপজেলার সদরের সাবেক এমপি কায়কোবাদের বাড়িতে যায় সামিয়া। পানি নিয়ে বাসায় ফিরার সময় মুরাদনগর-হোমনা সড়ক হয়ে ধনীরামপুর থেকে ছেড়ে আশা মুরাদনগরগামী একটি অটোরিক্সা সামিয়াকে ধাক্কা দিলে আহত করে এবং অটোরিক্সটি পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, পুলিশ খবর পেয়ে লাস উদ্ধার করে থানায় আনা হয়েছে। সামিয়ার পরিবারের লোকজন চট্রগ্রামে থাকেন। আসলে পরবর্তী প্রদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০