1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নোয়াখালীতে র‍্যাবের নাম ভাঙ্গিয়ে প্রতারণার দায়ে যুবক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৬৬ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে র‍্যাবের নাম ভাঙ্গিয়ে প্রতারণরে অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী র‍্যাব-১১ এর সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান। র‍্যাব সূত্রে জানা যায়- আসামির থেকে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্জিত নগদ ২ হাজার টাকা ও প্রতারণা ও চাঁদা দাবির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ২টি সীমকার্ড উদ্ধার করা হয়। গ্রেফতার মো.রমজান আলী (৪২) উপজেলার হাজীপুর গ্রামের মৃত হেদায়েত উল্যার ছেলে। গতকাল মঙ্গলবার রাতে চৌমুহনী পৌরসভার উত্তর হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানান,আসামির বৈধ কোনো পেশা নেই। সে দীর্ঘদিন যাবৎ র‍্যাব অফিসারের কাছের লোক পরিচয় দিয়ে,বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের মোবাইল কোর্ট পরিচালনার ভয় দেখিয়ে প্রতারণা করে চাঁদা আদায় করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০