1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

হোমনায় মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধারের ঘটনায় মামলা, শিক্ষকসহ আটক ৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৮৭ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধারে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত সজিবের (১০) বাবা গোলাম মোস্তফা এ মামলা দায়ের করেন। মামলায় তিনি কারও নাম উল্লেখ করেননি। এদিকে মঙ্গলবার রিমান্ড চেয়ে আটক সন্দেহভাজন তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
নিহত সজিব উপজেলার ঘনিয়ারচর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। গোলাম মোস্তফা বলেন, আলীপুর ক্বাদেরিয়া হাফেজিয়া সুন্নী মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র ছিল সজিব। যারা ছেলেকে হত্যা করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয়।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন জানান,রিমান্ড প্রার্থনা করে সন্দেহভাজন আটক মাদ্রাসা সুপার মো. ইয়াসিন, সহকারী শিক্ষক রাকিবুল হাসান আশিক ওরফে রুবেল ও স্থানীয় মনির হেসেনকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০