1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ ঘর পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৩৪৪ বার দেখা হয়েছে
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ওমান প্রবাসীর বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড়চারি গাঁও গ্রামের কাজীমুদ্দিনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছেন।ওমান প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে ইয়াসমিন আক্তার বলেন, মঙ্গলবার সকালের দিকে আমার ছোট বোন মাদরাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তখন তার জন্য মা নাস্তা বানাতে যায়। গ্যাসের পাইপের সমস্যা থাকায় পার্শ্ববর্তী এক মিস্ত্রীকে ডেকে আনেন মা। মিস্ত্রি গ্যাসের পাইপের মুখে নতুন রেগুলেটর লাগিয়ে চুলার সুইচ চালু করলে আসস্মিক আগুন লেগে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে একে একে বসতঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে আমাদের এক সিমটি লবণ, এক টুকরা কাপড়ও নেই। মুহূর্তেই নিঃস্ব হয়ে গেছে আমাদের পরিবার। সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বাপ্পী হোসাইন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সেনবগা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগী পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০