1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ঘোড়াঘাটে ধানক্ষেত থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪৬১ বার দেখা হয়েছে
  • দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ধানক্ষেত থেকে মেহেদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মেহেদুল ইসলাম উপজেলার রানীগঞ্জ (আব্দুল্লাহ পাড়া) এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার ৩ নং সিংড়া ইউপির ডাঙ্গা পাড়া এলাকায় মঞ্জু মেম্বারের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি উপজেলার রানীগঞ্জ বাজারে রেজাউল কাঠ ফার্নিচারের মালামাল অটো ভ্যানে করে বহন করতেন। সকাল ৬ টার দিকে স্থানীয় লোকজন হাত-পা বাধা অবস্থায় মরদেহ জমিতে পড়ে থাকতে দেখে জমির মালিক মঞ্জু মেম্বারকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সকালে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ ঘটনাস্থলটি পরিদর্শন করেন ।
দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মারফত খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল কলেজ মর্গে পাঠানো হয়েছে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০