1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

ওমানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ব্রাহ্মণপাড়ার যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৮৯ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

ওমানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মেহেদী হাসান (২৬) নামে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় গত সোমবার বিকেলে তাঁর মৃত্যু হয়।
মো. মেহেদী হাসানের বাড়ি উপজেলার নাইঘর (উত্তর পাড়া) গ্রামে। তিনি কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মৃত মফিজুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে মাতম।
মেহেদীর চাচা মো. শাহজাহান জানান, মেহেদী হাসান গত ২ অক্টোবর ওমানে যান। সেখানে কনস্ট্রাকশনের কাজ করতেন। সোমবার দুপুরে পরিবারের কাছে খবর আসে, ওমানে কাজ করার সময় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিনি গুরুতর আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ওই হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০