1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চরভদ্রাসনে পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৩৮১ বার দেখা হয়েছে
  • ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে মোবাইল কোর্ট চালিয়ে ২৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১৬০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এসময় ৫ জেলেকে আটক করা হয়।তবে কোনো ইলিশ উদ্ধার করা যায়নি। সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। জানা গেছে ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ থাকছে আগামী ২ নভেম্বর পর্যন্ত। টানা ২২ দিন ইলিশ রক্ষায় চরভদ্রাসনের পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান/মোবাইল কোর্ট চলমান থাকবে বলে জানিয়েছে উপজেলা মৎস্য অফিস। সোমবার সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত মোবাইল কোর্ট চালিয়ে চরভদ্রাসন পদ্মা নদী থেকে মাছ আহরণের অবৈধ কারেন্ট জাল আনুমানিক ২৫০০ মিটার এবং অবৈধ চায়না দুয়ারী জাল আনুমানিক ১৬০ মিটার জব্দ করা হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে ২২ দিন ইলিশ ধরা নিষেধাজ্ঞা সত্তেও অবৈধ কারেন্ট জাল ব্যবহারকৃত ৫জনকে আটক করা হয়। চরভদ্রাসন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মেহেদী মোর্শেদ মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জন আসামিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং ব্যবহারকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সহযোগিতায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান,ক্ষেত্র সহকারী মোঃশামীম আরিফিন , ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী মোঃ নাঈম মোল্যা,চরভদ্রাসন থানার পুলিশ ফোর্স।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০