1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

উজিরপুরে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪৫০ বার দেখা হয়েছে
  • তাওহীদ ইসলাম ফুয়াদ

শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বরিশালের উজিরপুর মডেল থানার উদ্যোগে সকল পুজা মণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মতবিনিময় করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাখেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও উজিরপুর সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়দুর্গাপূজা। এ বছর বরিশালের উজিরপুরে দুর্গোৎসব হবে ১১৬টি পূজা মণ্ডপে। আর তাই চলছে শেষ মুহূর্তে তুলির আঁচড়ের কারুকাজ। একটু একটু করে বর্ণিল সাজে সেজেছেন মা দুর্গা। এদিকে, পূজা চলাকালে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে উপজেলা প্রশাসন ও উজিরপুর মডেল থানা এবং জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। ইতিমধ্যে পূজামণ্ডপগুলোতে আনসার ও পুলিশ মোতায়েন সর্বশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে ।

মণ্ডপসংশ্লিষ্টরা বলছেন, শারদীয় দুর্গোৎসবের আয়োজন প্রায় শেষের দিকে। ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে দেবীদুর্গাকে বরণ করে নেওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। উপ‌জেলা পূজা উদযাপন প‌রিষ‌দের সভাপতি অপূর্ব কুমার বাইন রন্টু, ও সাধারণ সম্পাদক সহদেব কুমার দাস জানান, পূজায় সর্বস্তরের মানুষের সমাগম ঘটবে। এটি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব হলেও এতে অন্য ধর্মের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। তাই সবার কথা মাথায় রেখে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো:জাফর আহমেদ জানান, উপ‌জেলায় দুর্গাপূজার মণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হবে,বলে জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০